ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর পাশে একটি জলাশয়ে লাফিয়ে পড়েও শেষ রক্ষা হয়নি তাঁর। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। পেশায় সবজি বিক্রেতা ফরহাদ এলাকায় বেকারদের কর্মসংস্থান দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া গত সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাড়ি থেকে বের হলে পেছন দিক থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, তাঁর ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করাসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এসব সামাজিক কর্মকাণ্ড নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ তৈরি হয়েছিল। ওই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
This website uses cookies.