বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের এনফোর্সমেন্ট টিম গতকাল ঢাকা গণপূর্ত বিভাগ-৪ কার্যালয়ে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য নিশ্চিত করেছে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পটিতে প্যাকেজ বিভাজনে অনিয়ম, ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি এবং কাজের বাস্তব অস্তিত্ব ছাড়াই বিল পরিশোধের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের মূল প্রাক্কলিত ব্যয় ছিল ২,৭৯৫ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। প্রকল্পটির ডব্লিউ-১ প্যাকেজের কার্যাদেশ ২০২৩ সালের ১৬ই নভেম্বর ১,৫৫৭ কোটি ৪ লাখ টাকায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে (এনডিইএল) দেওয়া হয়। তবে নিয়ম লঙ্ঘন করে কোনো অনুমোদন ছাড়াই একই কাজের অংশকে আটটি আলাদা প্যাকেজে বিভক্ত করে দরপত্র আহ্বান করা হয়। এই আটটি প্যাকেজের বিপরীতে মোট ৬ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে, যদিও আইবাস প্রতিবেদনে এই অর্থের পরিমাণ ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা হিসেবে দেখা গেছে।
দুদকের সরজমিন তদন্তে আটটি প্যাকেজের মধ্যে চারটি কাজের কোনো ভৌত অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে রয়েছে অতিথি আপ্যায়নের জন্য ভেন্যু সংস্কার, ব্র্যান্ডিং ও ক্যাটারিং; গাইড ওয়াল, ড্রেন ও র্যাম্প অপসারণ; অ্যাপ্রোচ রোড নির্মাণ এবং অস্থায়ী ড্রেন ও সিআই শিট বেড়া নির্মাণ। এসব কাজের জন্য ঠিকাদারদের সঙ্গে কোনো চুক্তিপত্র বা মেজারমেন্ট বুকও পাওয়া যায়নি। এছাড়া, ১০০.৯৪ লাখ টাকা মূল্যের অ্যাপ্রোচ রোড নির্মাণ প্যাকেজটি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর যথাযথ অনুমোদন ছাড়াই সম্পন্ন হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এসব প্যাকেজের কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কামরুল এন্টারপ্রাইজ, মিম্পা এন্টারপ্রাইজ, আরএস এন্টারপ্রাইজ, গ্রামবাংলা, গোমতী এন্টারপ্রাইজ, রশা ট্রেড ইন্টারন্যাশনাল, কর্ণফুলী কন্সট্রাকশন ও স্বদেশ ডেভেলপমেন্ট। দুদকের প্রতিবেদনে তৎকালীন ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে এই অনিয়মের জন্য মূলত দায়ী করা হয়েছে। অভিযানের সময় অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সংস্থাটি জানিয়েছে, প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ ও অর্থ আত্মসাতের চিত্র বের করতে বিস্তারিত অনুসন্ধানের জন্য প্রতিবেদনটি কমিশনে দাখিল করা হবে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.