Header Premium (728×90)

চেক জালিয়াতি মামলায় মাধবপুরের সাবেক মেয়র মুসলিম গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাধবপুর পৌরসভা শাখার সভাপতি ও সাবেক মেয়র এস এম মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মাধবপুর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে মাধবপুর পৌর ভবন ভাড়া দেওয়ার কথা বলে চিকিৎসক সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট শাকিলের কাছ থেকে অগ্রিম হিসেবে ৫৫ লাখ টাকা নিয়েছিলেন সাবেক মেয়র এস এম মুসলিম। এই লেনদেনের বিপরীতে তিনি তাদের দুটি ব্যাংক চেক প্রদান করেন। পরবর্তীতে ভুক্তভোগীরা চেক দুটি ব্যাংকে জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় সেগুলো ডিজঅনার হয়।

ব্যাংক চেক ডিজঅনার হওয়ার পর ভুক্তভোগী চিকিৎসক ও আইনজীবী আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলার পর আদালত এস এম মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক মেয়র এস এম মুসলিমের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

5 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

11 minutes ago

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…

17 minutes ago

ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…

22 minutes ago

এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…

39 minutes ago

তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…

49 minutes ago

This website uses cookies.