পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক এক পরিসংখ্যানে রাজ্যে নাবালিকা বিবাহ ও সন্তান প্রসবের হার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ছয় মাসের ব্যবধানে রাজ্যে ৬০ হাজার নাবালিকা সন্তান জন্ম দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্তারা এই পরিসংখ্যান সামনে আসার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে নাবালিকা প্রসবের ক্ষেত্রে মাতৃমৃত্যুর ঝুঁকি নিয়ে তারা চিন্তিত।
এই পরিসংখ্যান প্রকাশের পর রাজ্য সরকার কঠোর মনোভাব গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, নাবালিকা বিবাহ ও সন্তান প্রসবকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে স্বামীদের বয়সের প্রমাণপত্র যাচাই করা হবে এবং নাবালিকা বিয়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট স্বামীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে তাদের গ্রেপ্তার করা হবে এবং সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হবে।
আইন অনুযায়ী, এই অপরাধের জন্য জেল ও যাবজ্জীবন কারাদণ্ডসহ বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। এছাড়া, নাবালিকার বাবা-মায়ের ওপর কোনো চাপ ছিল কি না এবং বিয়ের ক্ষেত্রে পুরোহিত ও কাজীদের ভূমিকা কতটা ছিল, তাও তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ছয় মাসে যে ৬০ হাজার নাবালিকা সন্তান প্রসব করেছে, তাদের সবার প্রসবই প্রাতিষ্ঠানিক অর্থাৎ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
This website uses cookies.