কক্সবাজারের মহেশখালী উপজেলায় নিজ বাড়িতে ঢুকে শিল্পী রানী শীল (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় শীল পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শিল্পী রানী শীল জেলা ছাত্রলীগ নেতা শুভর মা এবং স্থানীয় কালীমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্যমতে, রাতে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে। বাড়ির ভেতরে থাকা শিল্পী রানী শীল চোরের উপস্থিতি টের পেয়ে তাকে জড়িয়ে ধরেন এবং ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। এ সময় ওই ব্যক্তি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিল্পী রানী শীল ও তার স্বামী নিজেদের বাড়িতেই থাকতেন, তবে তাদের সন্তানরা পড়াশোনার জন্য চট্টগ্রাম ও ঢাকায় বসবাস করেন। হঠাৎ বাড়িতে ঢুকে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহতের ছেলে শুভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, যে মহেশখালীকে তার মা-বাবা ভালোবেসে ছেড়ে যাননি, সেই মহেশখালীই তার মাকে এভাবে কেড়ে নিল। তিনি আরও উল্লেখ করেন, তার মা ও বাবার পাড়ার মানুষের বিপদে সবসময় পাশে থাকতেন, কিন্তু সন্তানদের অনেক অনুরোধ সত্ত্বেও তারা গ্রাম ছেড়ে শহরে যাননি।
হত্যাকাণ্ডের কারণ নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করা দুর্বৃত্তরা ধরা পড়ার ভয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। অন্যদিকে, নিহতের ছেলে ছাত্রলীগ নেতা হওয়ার কারণে রাজনৈতিক বিরোধের জের ধরে এই হামলা হয়েছে কি না, তা নিয়েও স্থানীয়ভাবে কানাঘুষা চলছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ ও দুর্বৃত্তদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.