Header Premium (728×90)

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে উধাও ৪৫ খাল, সচল কেবল একটি

ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪৫টি খালের অস্তিত্ব এখন কেবল সরকারি নথিপত্রেই সীমাবদ্ধ। দখল ও ভরাটের কবলে পড়ে এসব খালের বেশির ভাগই হারিয়ে গেছে। একসময় যেসব খালে নিয়মিত নৌকা চলাচল করত, সেগুলোর ওপর এখন পাকা ঘরবাড়ি ও রাস্তা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের বিএস খতিয়ান অনুযায়ী শহরের বিভিন্ন মৌজায় ৪৫টি খালের উল্লেখ থাকলেও বাস্তবে সেগুলোর নামনিশানাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

শহরের বুক চিরে বয়ে যাওয়া ৮ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক 'টাউন খাল' সচল করতে বিভিন্ন সময়ে নানা পরিকল্পনা ও বিপুল অর্থ ব্যয় করা হলেও তার কোনো সুফল মেলেনি। গত মার্চ মাসে তৎকালীন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের উদ্যোগে খালের পূর্বাংশের ৫০০ মিটার এলাকা পরিষ্কার করা হলে তিতাস নদী থেকে ফকিরাপুল পর্যন্ত সাময়িকভাবে পানির প্রবাহ ফিরে আসে। তবে খালের বাকি অংশ ভরাট ও দখল থাকায় এই উদ্যোগটি শেষ পর্যন্ত অকার্যকরই রয়ে গেছে। এছাড়া, স্থানীয় প্রবীণদের স্মৃতিতে কালীবাড়ী মোড় থেকে শিমরাইলকান্দি রাজঘাট পর্যন্ত একটি বড় খালের অস্তিত্ব সতেজ থাকলেও বর্তমানে শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোডে গিয়ে খালের কোনো চিহ্নই চোখে পড়ে না।

বর্তমান সরকারের খাল খনন উদ্যোগের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা থেকে ৮টি খালের তথ্য পাঠানো হয়েছিল। তবে এগুলোকে মূলত নিষ্কাশন খাল বা ড্রেন হিসেবে দেখানো হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, একসময়ের সচল ৩টি খাল এখন পুরোপুরি ড্রেনে রূপান্তরিত হয়েছে। ২০০৭-২০০৮ অর্থবছরে সেকেন্ডারি টাউন ইনফ্রাস্টকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২ এর আওতায় কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠ থেকে শিমরাইলকান্দি রেলগেট সংলগ্ন তিতাস নদী, বিরাশার থেকে মেড্ডাবাজার সংলগ্ন তিতাস নদী (পুলিশ ফাঁড়ি খাল) এবং মেড্ডা শ্মশান ঘাট থেকে সিও অফিস পর্যন্ত খালগুলোকে ড্রেনে রূপ দেওয়া হয়। অথচ নব্বইয়ের দশক পর্যন্ত এসব খালে বালু ও ইটের নৌকা চলাচল করত। বর্তমানে বাড়ির মালিকরা পাকা স্ল্যাব দিয়ে এসব ড্রেন ঢেকে ফেলায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে পারছেন না। ফলে মেড্ডা মার্কাস পাড়া, বিরাশার, মেড্ডা উত্তর এলাকা, ঈদগাহ মাঠ, মোড়াইল, কাজীপাড়া ও বণিকপাড়াসহ বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

জেলা প্রশাসনের তালিকায় শহরে ৬টি খালের উল্লেখ থাকলেও কেবল দক্ষিণভাগের কুরুলিয়া খালটিই বর্তমানে পুরোপুরি সচল রয়েছে। অথচ বিএস খতিয়ানের রেকর্ড অনুযায়ী, ভাদুঘর মৌজায় ২৪টি, পৈরতলা মৌজায় ৬টি, ব্রাহ্মণবাড়িয়া মৌজায় ৬টি, পশ্চিম নয়নপুর মৌজায় ৩টি খাল ও ১টি নালা, পুনিয়াউট মৌজায় ৩টি, পশ্চিম পাইকপাড়ায় ২টি এবং পশ্চিম দাতিয়ারায় ১টি খাল রয়েছে। মৌড়াইল মৌজায় রয়েছে ৩টি ড্রেন। ভাদুঘরে ২৪টি খালের তথ্যে অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাদুঘরের সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার জানান, ভাদুঘর থেকে কাঞ্চনপুর এবং বাজারের দক্ষিণ পাশ থেকে এলহামপাড়া পর্যন্ত মাত্র দুটি খালের অস্তিত্ব চোখে পড়ে। আরেক সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম জানান, ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ এলহামপাড়া থেকে ঋষিপাড়া হয়ে তিতাস নদী পর্যন্ত একটি রেকর্ডভুক্ত খাল ছিল, যা এখন আগের অবস্থায় নেই। এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়া থেকে তিতাস নদী পর্যন্ত আরেকটি খাল এখন রাস্তায় পরিণত হয়েছে।

বিদায় নেওয়ার আগে সাবেক জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলাজুড়ে ৪৫৯টি খালের একটি তালিকা তৈরি করেছিলেন। যার মধ্যে সিংহভাগ খালই খনন করা জরুরি বলে উল্লেখ করা হয়। বর্তমানে জেলাজুড়ে ২১টি খাল খননের কাজ শুরু হয়েছে, যার মধ্যে সদরে ৩টি, আশুগঞ্জে ৩টি, নবীনগরে ৬টি, কসবায় ২টি, বাঞ্ছারামপুরে ৪টি এবং নাসিরনগর, বিজয়নগর ও আখাউড়ায় ১টি করে খাল রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয় জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার মাধ্যমে ইতোমধ্যে ১১টি খালের খনন কাজ সম্পন্ন হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

4 minutes ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

7 minutes ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

18 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

22 minutes ago

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

30 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

49 minutes ago

This website uses cookies.