Header Premium (728×90)

তীব্র বিদ্যুৎ সংকটে দেশ অচল, সংসদে শফিকুর রহমানের সমালোচনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান বলেছেন, তীব্র বিদ্যুৎ সংকটে দেশ আজ ‘পাওয়ারলেস’ হয়ে পড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ‘তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক নিজের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শফিকুর রহমান বলেন, দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং বিদ্যুতের সংকটে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও কোথাও ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, লংমার্চের সময় তিনি বিভিন্ন জেলা ও বাজারে থামার সুযোগ পেয়েছেন। সেখানে প্রথমে বিদ্যুৎ দেখেছেন, এরপর সীতাকুণ্ডে পৌঁছানোর পর আবার বিদ্যুতের দেখা পেয়েছেন, কিন্তু মাঝের পুরো পথেই বিদ্যুৎ ছিল না। এটাই সারা দেশের চিত্র বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, একটি দেশ যখন বিদ্যুৎ সংকটে ভোগে, তখন দেশ ‘পাওয়ারলেস’ হয়ে যায়। আমরা চাই না আমাদের জাতি পাওয়ারলেস হোক; আমরা চাই জাতি ‘পাওয়ারফুল’ হোক।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সংসদে দেওয়া সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবের মধ্যে মিল নেই। তিনি বলেন, ‘আমরা সরকারের পদক্ষেপে আশাবাদী। তবে কনফিউশন তৈরি হয় যখন দেখি সংসদে দেওয়া খোলামেলা আশ্বাস বাস্তবায়ন হচ্ছে না। যেমন— বলা হয়েছিল মিটার চার্জ, ডিমান্ড চার্জ আর নেওয়া হবে না, কিন্তু ঠিকই নেওয়া হচ্ছে। ভুতুড়ে বিলের সমাধানের কথাও বলা হয়েছিল, কিন্তু তা কন্টিনিউ করছে।’ তিনি আরও বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে সব পরিকল্পনা ব্যর্থ হবে।

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের টাকা দিয়ে মূলত জনগণের টাকা ডাকাতি হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর সমাধানের দাবি জানান। লোডশেডিংয়ের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘জাতির সাথে তামাশা’ বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন, আমাদের কী আছে আর কী নেই, তা জাতিকে বলে দেওয়া উচিত। তাহলে জাতি মানসিকভাবে প্রস্তুত থাকবে।

তোষামোদি রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপন দেখে অনুপ্রাণিত হলেও যারা তাকে আইকন বলেন, তারা তাকে ফলো করেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ের সংস্কৃতি বদলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। সংকট সমাধানে তিনি সরকারকে নিঃস্বার্থভাবে টেকনিক্যাল এক্সপার্ট টিমের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং মুখে আশ্বাসের পরিবর্তে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট রোডম্যাপ জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

2 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

10 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

14 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

22 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

40 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

49 minutes ago

This website uses cookies.