অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ মোট চারজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তারা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগকারী কর্মকর্তারা হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অ্যাটর্নি অফিসে জমা হওয়া এসব পদত্যাগপত্র নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
সূত্র জানায়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা তাদের পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে আবদুল জব্বার ভুঞাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নিয়োগবঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীরা। সংশ্লিষ্টদের মতে, চলমান এই আন্দোলনের প্রভাবের কারণেও তারা পদত্যাগ করে থাকতে পারেন, যদিও তাদের পক্ষ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়ই দেখানো হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.