ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নির্ধারণে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের সভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিজেদের বাড়িঘর ও চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনগণকে আরও সচেতন করে তুলতে হবে। পরিচ্ছন্নতা ও সচেতনতা তৈরিতে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের যুক্ত করারও নির্দেশ দেন তিনি। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তাদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা ও রোগী ব্যবস্থাপনা উন্নত করার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্য কারও মধ্যে এই রোগ ছড়াতে না পারে।
গৃহীত সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাজের ক্ষেত্রে তার বাস্তব প্রতিফলন থাকতে হবে। ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচার ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…
This website uses cookies.