Header Premium (728×90)

সাতক্ষীরায় গৃহবধূ চন্দনা গুমের প্রধান আসামি ভেন্ডার রবি আটক

সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের মামলার প্রধান আসামি ও তার স্বামী রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করে।

নিখোঁজ চন্দনা তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা এবং রবিউল ইসলাম রবির দ্বিতীয় স্ত্রী ছিলেন। গত ১৪ জুন সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার নিজ বাড়ি থেকে চন্দনা নিখোঁজ হন। স্বজনদের অভিযোগ, স্বামী রবিউল ইসলাম রবিই তাকে গুম করেছেন।

ঘটনার পর চন্দনার বাবা মহিউদ্দীন শেখ প্রথমে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তিনি ভেন্ডার রবিকে প্রধান আসামি করে আরও কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে অভিযোগ দায়ের করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানিয়েছেন, আদালতের নির্দেশে আলোচিত এই আসামিকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চন্দনা গুমের সঙ্গে রবিউল ইসলাম রবির সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

চিত্রনায়ক ওমর সানী স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য…

15 minutes ago

পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি পদত্যাগ…

19 minutes ago

হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

22 minutes ago

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে…

33 minutes ago

কালীগঞ্জে দুই রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ

ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ীতে দুটি লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান বা কার্যকর সিগন্যাল ব্যবস্থা। এতে স্থানীয় হাজারো…

1 hour ago

আটঘরিয়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাবনার আটঘরিয়া উপজেলার ১৭টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশ…

1 hour ago

This website uses cookies.