পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় এসব অভিযান পরিচালিত হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর ভাষ্যমতে, এই অভিযানগুলোতে ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠী এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।
পাকিস্তান সরকার টিটিপিকে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এবং বেলুচিস্তানভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করে থাকে। তবে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এই অভিযানের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, শুক্রবার মাস্তুং জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ছয়জন নিহত হয় এবং ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। এর আগে কোয়েটা জেলার শাবান এলাকায় চারটি আস্তানা শনাক্ত করার পর পরিচালিত অভিযানে ২৬ জন নিহত হওয়ার দাবি করেছে সামরিক বাহিনী।
এছাড়া কালাত জেলায় একটি আস্তানায় চালানো অভিযানে আরও দুজনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, সিবি জেলার ভাগ এলাকায় একটি স্থানীয় পুলিশ স্টেশনে হামলার চেষ্টা প্রতিহত করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুজন নিহত হয়েছে বলে আইএসপিআর নিশ্চিত করেছে। দীর্ঘ সময় ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জঙ্গি তৎপরতার জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.