Header Premium (728×90)

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ২৮৪ শতক জমি ও ব্যাংক হিসাব জব্দ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় তার বিপুল পরিমাণ সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

আদালতের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অবস্থিত মুজিবুল হকের ২৮৪ শতক জমি এবং দুটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের পক্ষ থেকে দাখিল করা আবেদনে বলা হয়, মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে মুজিবুল হক ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। গত বছরের ১৭ ফেব্রুয়ারি এই মামলাটি নথিভুক্ত করে দুদক।

তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, তদন্ত চলাকালীন রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে, মুজিবুল হক তার নামে থাকা এবং স্বার্থসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগেই এসব সম্পদ বেহাত হয়ে গেলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা?

বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…

36 minutes ago

বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী ও সনদপত্র…

38 minutes ago

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…

48 minutes ago

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…

1 hour ago

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…

1 hour ago

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান

হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…

2 hours ago

This website uses cookies.