রাজধানীর ট্রাভেল এজেন্সি এবং হজ্ব ও উমরাহ ব্যবসার লাইসেন্স হস্তান্তরের নামে এক নারী উদ্যোক্তাকে প্রতারণা ও পরবর্তীতে তার বিরুদ্ধে চরিত্র হননমূলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী উদ্যোক্তা মারুফা ইয়াসমিন এই প্রতারণা ও হেনস্থার প্রতিকার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মারুফা ইয়াসমিন তার ব্যবসা পরিচালনার সুবিধার্থে আলহাজ ড. আব্দুল্লাহ আল নাসের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে একটি ট্রাভেল এজেন্সির লাইসেন্সের শতভাগ মালিকানা কেনার চুক্তি করেছিলেন। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উভয় পক্ষের এই আইনি চুক্তিটি সম্পন্ন হয় এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সম্পূর্ণ অর্থ ড. আব্দুল্লাহ আল নাসেরকে বুঝিয়ে দেন মারুফা ইয়াসমিন।
তবে অভিযোগ রয়েছে, পুরো অর্থ বুঝে পাওয়ার পরও ড. আব্দুল্লাহ আল নাসের লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র বুঝিয়ে দেননি। উল্টো তিনি চুক্তিগত দায়বদ্ধতা থেকে নিজেকে আড়াল করতে মারুফা ইয়াসমিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াতে শুরু করেন।
এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে মারুফা ইয়াসমিন বলেন, কোনো ব্যবসায়িক বিরোধ থাকলে তা নিষ্পত্তির জন্য দেশের প্রচলিত আইনি পথ রয়েছে। কিন্তু আইনের পথে না গিয়ে তাকে ব্যবসায়িকভাবে পঙ্গু করতে এবং সামাজিক মর্যাদা নষ্ট করতে এই চক্রটি বিভিন্ন মহলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে, ড. আব্দুল্লাহ নাসের চক্রের এসব বানোয়াট প্রচারণার ফলে আন্তর্জাতিক সহযোগী ব্যবসায়ী ও গ্রাহকদের কাছে তার ভাবমূর্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
This website uses cookies.