Header Premium (728×90)

ইংলিশ চ্যানেলে মানবপাচারে এখন ব্যবহার হচ্ছে ‘মেগা-ডিঙ্গি’

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে অভিবাসী পারাপারে এখন বড় আকারের ‘মেগা-ডিঙ্গি’ ব্যবহার করছে মানবপাচারকারীরা। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে যে, ছোট বোটের সরবরাহ ফুরিয়ে যাওয়ায় পাচারকারী চক্রগুলো এখন এই নতুন কৌশল বেছে নিয়েছে। গত ১০ই আগস্ট রাতের আঁধারে ২৩০ জন অভিবাসীকে নিয়ে একটি বিশাল ফোলানো বোট বৃটেনে পৌঁছালে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এটি ছিল একটি ছোট বোটে করে সবচেয়ে বেশি মানুষ পারাপারের নতুন রেকর্ড, যা তার মাত্র ১৭ দিন আগে হওয়া ১৬৫ জনের রেকর্ডকে ভেঙে দেয়। একটি বোয়িং ৭৩৭ বিমানের সাধারণ ধারণক্ষমতার চেয়েও বেশি মানুষ বহনকারী এই বোটের ঘটনাটি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে রাজনীতিকদের ব্যর্থতা এবং ফরাসি পুলিশের নিষ্ক্রিয়তাকে নতুন করে আলোচনায় এনেছে।

অনুসন্ধান অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাচারকারীদের সরঞ্জাম সরবরাহের চেইন বা নেটওয়ার্ক ব্যাহত করতে সক্ষম হওয়ায় ছোট বোটের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির কারণে আগে আলাদাভাবে সক্রিয় থাকা প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলো এখন জোটবদ্ধ হয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। তারা কমসংখ্যক বড় বোটে বেশি মানুষকে গাদাগাদি করে তুলছে এবং ইতিমধ্যে আরও বড় বোট প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রবণতা ইংলিশ চ্যানেলের উভয় পাশের জরুরি উদ্ধারকর্মীদের মধ্যে প্রাণহানির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। যেমন, গত ৪ঠা আগস্ট চ্যানেলের মাঝপথে একটি ডিঙ্গিতে আগুন লাগার পর ১৭০ জনকে উদ্ধার করতে হয়েছিল।

৪২ ফুট দীর্ঘ এই নতুন মেগা-ডিঙ্গিগুলোকে ‘ভাসমান মৃত্যুফাঁদ’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা দৈর্ঘ্যে একটি দোতলা বাসের চেয়েও বড়। সীমান্ত ও অভিবাসনবিষয়ক সাবেক প্রধান পরিদর্শক ডেভিড নিল এ বিষয়ে বলেন, সংগঠিত অপরাধী চক্রগুলো অত্যন্ত চতুর। পুলিশ যদি তাদের ডিঙ্গি বা সামুদ্রিক সরঞ্জাম সংগ্রহের কোনো একটি পথ বন্ধ করে দেয়, তবে তারা দ্রুত অন্য নির্মাতা বা আমদানির বিকল্প পথ খুঁজে নেয়। অপরাধীদের মোকাবিলা করার এই প্রক্রিয়াটিকে তিনি ‘বিড়াল-ইঁদুর খেলা’র সঙ্গে তুলনা করেছেন।

বর্তমানে ফরাসি কর্তৃপক্ষ দাবি করছে যে, তারা ছোট বোটগুলো উপকূলে পৌঁছানোর আগেই প্রায় দুই-তৃতীয়াংশ আটকে দিচ্ছে। পারাপারের সুযোগ কমে যাওয়ায় অভিবাসীদের এখন আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য মাথাপিছু প্রায় ২ হাজার পাউন্ড নেওয়া হচ্ছে বলে ধারণা করা হয়। একটি মেগা-ডিঙ্গি পারাপারে আনুমানিক ১০ হাজার পাউন্ড খরচ হলেও ১০ই আগস্টের ওই যাত্রা থেকে পাচারকারীদের লাভ হয়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার পাউন্ড।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী তানজিন তিশা।…

3 minutes ago

ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য মুখ্য…

4 minutes ago

ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের…

6 minutes ago

ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হবে এবং এর…

10 minutes ago

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন…

12 minutes ago

সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার

সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে ও দৃষ্টি অন্যদিকে নিতে দেশজুড়ে বিশৃঙ্খলা করা হচ্ছে বলে মন্তব্য…

24 minutes ago

This website uses cookies.