Header Premium (728×90)

Categories: রাজধানী

ফিশিং লিংকের ফাঁদে ব্যাংক খালি: সিআইডির হাতে গ্রেফতার চক্রের ২ সদস্য

মোবাইলে ‘সফটওয়্যার আপডেট করুন’—এমন একটি ভুয়া বার্তা পাঠিয়ে ফিশিং লিংকের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রংপুরের বিভিন্ন এলাকায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নীলফামারীর বাসিন্দা শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) এবং রংপুরের মো. সাগর হোসেন (২৮)। সিআইডি জানায়, গত ২ জুন এক ব্যক্তির মোবাইল ফোনে সফটওয়্যার আপডেটের নামে একটি বার্তা আসে। বার্তার সঙ্গে থাকা ফিশিং লিংকে ক্লিক করার সাথে সাথে ভুক্তভোগীর ফোন লক হয়ে যায় এবং ডিভাইসের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যায়। এরপর ফোনটি সচল হলে তিনি দেখতে পান, তার ব্যাংক হিসাব থেকে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধাপে মোট ৯ লাখ ৮৬ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হলে সিআইডি তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে ব্যাংক লেনদেনের তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রংপুরের ডিসি বাংলো মোড়ের গোমস্তাপাড়া ও হনুমানতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চেক বই, একটি ভিসা প্লাটিনাম কার্ড, একটি ভিসা ডেবিট কার্ড এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন জানান, তারা ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রের সাথে যুক্ত ছিলেন। সাধারণ মানুষের ফোনের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পর সেই টাকা বিদেশে অবস্থানরত চক্রের মূল সদস্যদের কাছে পাঠানো হতো, যার বিনিময়ে তারা কমিশন পেতেন। সিআইডি জানিয়েছে, ঘটনার সাথে জড়িত দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

ডিজিটাল সেবা ব্যবহারকারীদের সতর্ক করে সিআইডি পরামর্শ দিয়েছে, অপরিচিত নম্বর থেকে আসা সফটওয়্যার আপডেট, পুরস্কার, চাকরি কিংবা ব্যাংকিং অফারসংক্রান্ত সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কোনো বার্তা পাওয়ার পর মোবাইল ফোন অস্বাভাবিক আচরণ করলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…

8 minutes ago

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…

14 minutes ago

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…

35 minutes ago

১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…

43 minutes ago

মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়া জেলা শাখার অধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন…

45 minutes ago

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা ও জমি দখলের ঘটনায় ইসরাইলি সরকারের প্রশ্রয়মূলক মনোভাবের…

47 minutes ago

This website uses cookies.