Header Premium (728×90)

সুনামগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, ফেসবুকে লাইভ দিলেন যুবক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় এক আসামিকে ছিনিয়ে নেয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনাটি ঘটে। পলাতক ওই যুবকের নাম আসির মিয়া, যিনি দামোধরদপী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে আটক করে এবং তার হাতে হাতকড়া পরায়। তাকে হেফাজতে নেয়ার সময় স্বজনরা হট্টগোল শুরু করে এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ সময় হাতকড়ার একাংশ ভেঙে যায়। পরে ভাঙা হাতকড়া হাতে নিয়েই আসির মিয়া একটি লেগুনায় উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন।

ফেসবুক লাইভে আসির মিয়া নিজেকে অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করে বলেছেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং পুলিশ হঠাৎ তাকে ঘেরাও করে হাতকড়া পরিয়েছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পলাতক যুবককে ধরতে সাঁড়াশি অভিযান ও তল্লাশি শুরু করলেও তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, তিনি বিচার-শালিসে থাকা অবস্থায় শুনেছেন যে স্বজনরা আসির মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে গেছে। তবে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহর দাবি ভিন্ন। তিনি বলেন, নিয়মিত মামলার আসামিকে আটকের পর মহিলারা ঝামেলা সৃষ্টি করলে সে সুযোগ বুঝে হাতকড়া ছাড়াই পালিয়ে যায়, হাতকড়া নিয়ে পালানোর তথ্যটি সঠিক নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার টিপসই নিয়ে জালিয়াতি করে বিয়ের কাবিননামা…

49 seconds ago

মাধবপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা…

7 minutes ago

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মুখে ইউরোপের ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ…

9 minutes ago

আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ

জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…

37 minutes ago

বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…

41 minutes ago

ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…

46 minutes ago

This website uses cookies.