সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর এক নারীকে কয়েকদিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর গত দুদিন ধরে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। দোনা সীমান্তটি এর আগেও বিভিন্ন কারণে আলোচিত ছিল, যেখানে ভারত পালানোর সময় অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আটক করা হয়েছিল।
ভুক্তভোগী ওই নারী শেরপুর সদরের শালচুড়া এলাকার ঘাজির খামার ইউনিয়নের বাসিন্দা। গত ১৮ই আগস্ট তিনি ভারত সীমান্ত পেরিয়ে দোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় স্থানীয় একটি চক্র তাকে আটক করে এবং তার বোনের মুঠোফোনে কল করে মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে কয়েক দফায় টাকা পাঠানো হলেও নির্যাতন বন্ধ হয়নি। ওই নারীর অভিযোগ, নাঈম ও কাওসারসহ কয়েকজন তাকে একটি স্থানে আটকে রেখে দলবদ্ধ নির্যাতন ও ধর্ষণ করে। এছাড়া তার কাছে থাকা নগদ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি রুপার চেইনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য নাজিম উদ্দিন জানান, শামীম ও সুলতান নামের দুই তরুণ নিজেদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জামানত স্বরূপ রেখে ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে শামীম আহমদের মাধ্যমেই তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, ভারত থেকে বিএসএফ ওই নারীকে বাংলাদেশের সীমানার দিকে ঢুকিয়ে দিয়েছিল। পথ চিনতে না পারায় স্থানীয় কিছু লোক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ঘরে আটকে রাখে। এই ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং নাঈম নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রেণিকক্ষের জটিল সমীকরণ আর সুরের মূর্ছনা—এই দুইয়ের মেলবন্ধনে নিজের জীবন সাজিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.…
সিরাজগঞ্জের তাড়াশের ইসলামপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুরনো আম ও বটগাছ রাতের আঁধারে কেটে বিক্রির…
সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে…
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধান নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর…
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো…
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পর্যটক বলে ধারণা করছে…
This website uses cookies.