ইরানকে গোপনে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত জাহাজবিধ্বংসী এবং স্থলভাগে হামলার কাজে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) সকালে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সি৪৩০এল’ সাংকেতিক নামের এই গোপন কর্মসূচিটি ২০২৩ সালে শুরু হয়। রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রোসোবোরোনএক্সপোর্ট’ এই কর্মসূচির আয়োজন করেছে। এতে সমন্বয়ক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠান ‘এনপিও মাশিনোস্ট্রোইনিয়া’।
এফটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে রাশিয়ার অস্ত্র রপ্তানি কর্মকর্তা এবং এনপিও মাশিনোস্ট্রোইনিয়ার জ্যেষ্ঠ প্রকৌশলীরা বেশ কয়েকবার ইরান সফর করেন। এই প্রতিনিধিদলে ছিলেন সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের প্রধান নকশাবিদ আলেকজান্ডার দেরগাচেভ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সুপারসনিক র্যামজেট প্রপালশন বিশেষজ্ঞ আলেকজান্ডার চেবাকভ, যিনি এনপিও মাশিনোস্ট্রোইনিয়ার এয়ার-ব্রিদিং প্রপালশন ইউনিটের নকশা বিভাগের প্রধান হিসেবেও নিয়োজিত। এছাড়া অ্যারোডাইনামিকস ও ব্যালিস্টিকস বিভাগের প্রধান ইউরি প্রোখোরচুকও ওই সফরে অংশ নেন। রোসোবোরোনএক্সপোর্টের প্রতিরক্ষা প্রযুক্তি ও মহাকাশ বিভাগের প্রধান ভ্লাদিস্লাভ কুজমিচেভ ইরানের সঙ্গে ‘সি৪৩০এল’ চুক্তি নিয়ে আলোচনার জন্য তৃতীয় দফার সফরে প্রতিনিধিদলটির সঙ্গে যোগ দিয়েছিলেন।
পরবর্তীতে ২০২৫ সালের মধ্যে এনপিও মাশিনোস্ট্রোইনিয়া ইরানের কাছ থেকে বিভিন্ন প্রযুক্তিগত নথিপত্র ও উপকরণ লাভ করে। রুশ প্রকৌশলীরা সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কিছু প্রশ্ন তোলেন। ২০২৫ সালের এপ্রিল মাসের একটি চিঠিপত্র থেকে জানা যায়, রোসোবোরোনএক্সপোর্ট ইরানে রুশ বিশেষজ্ঞদের একটি নতুন প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে ওই সফরের আগেই তেহরানকে রুশ প্রকৌশলীদের উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রযুক্তি স্থানান্তরের এই প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যভিত্তিক অস্ত্র সনাক্তকারী সংস্থা ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক ও ইরানি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিনজ এফটিকে বলেন, সাধারণত মানুষ প্রযুক্তি স্থানান্তর বলতে শুধু নকশা, খুচরা যন্ত্রাংশ বা পুরো ক্ষেপণাস্ত্র পাঠানোকেই বোঝে। কিন্তু একজন ৬০ বছর বয়সী অভিজ্ঞ প্রকৌশলীকে সরাসরি সেখানে পাঠিয়ে তার অভিজ্ঞতা দিয়ে সমস্যা সমাধান করানো অত্যন্ত মূল্যবান একটি বিষয়।
এদিকে, গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের যুদ্ধ এবং এর ফলে আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার ইতিবাচক অবস্থানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, মস্কো ও তেহরান যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘একতরফাবাদ’ প্রতিহত করতে সক্ষম।
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
This website uses cookies.