Header Premium (728×90)

পাতায়ায় নোঙর করল মার্কিন রণতরী, সেনাদের যৌনপল্লীতে প্রবেশ নিষিদ্ধ

টানা ২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের সৈকত শহর পাতায়ার কাছে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। দীর্ঘ এই সময়ে কোনো বন্দরে না থেমে রেকর্ড গড়ার পর এই প্রথম মাটিতে পা রাখছেন রণতরীর প্রায় ৫ হাজার মার্কিন সেনা ও ক্রু সদস্য। যুদ্ধক্ষেত্রের ক্লান্তি ভুলে কয়েক দিনের বিশ্রাম ও বিনোদনের সুযোগ দিতেই ওয়াশিংটন তাদের থাইল্যান্ডে পাঠিয়েছে। তবে যেকোনো ধরনের বিতর্ক এড়াতে সেনাদের জন্য যৌনপল্লী ও গাঁজার দোকানে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ১৯৭৫ সালে সাইগনের পতনের পর যুদ্ধক্ষেত্র থেকে এত বিপুলসংখ্যক মার্কিন সেনা একসঙ্গে পাতায়ায় আসার ঘটনা এটিই প্রথম। দীর্ঘদিনের দায়িত্ব পালনকালে সেনাদের মানসিক চাপ, টয়লেট বিকল হওয়া এবং খাদ্য ঘাটতির মতো কঠিন পরিস্থিতির খবর সামনে আসার পরই রণতরীটিকে থাইল্যান্ডে পাঠানো হয়। তবে মার্কিন ও থাই প্রশাসনের নেওয়া কঠোর বিধিনিষেধের কারণে সেনারা পাতায়ার কুখ্যাত রেড-লাইট এলাকা ‘সই-সিক্স’ এবং স্থানীয় গাঁজার দোকানগুলোতে প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া সাগরে প্যারাসেইলিং ও ওয়াটার স্কুটার চালানোর মতো ঝুঁকিপূর্ণ খেলাধুলা থেকেও তাদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

থাইল্যান্ডে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ হলেও পাতায়া বিশ্বের অন্যতম বড় যৌন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ধারণা করা হয়, সেখানে প্রায় ২৫ হাজার থেকে ৫০ হাজার যৌনকর্মী কাজ করেন। মার্কিন সেনাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে পাতায়ার মেয়র পোরামাসে এনগাম্পিচেস বিবিসিকে বলেন, ‘এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে তাদের হোমওয়ার্ক সেরেই এসেছে।’

মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো পাতায়া শহরজুড়ে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা মার্কিন সেনাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করেন। আগামী ৬ সেপ্টেম্বর রণতরীটি প্রশান্ত মহাসাগর হয়ে নিজ দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…

14 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…

27 minutes ago

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…

38 minutes ago

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…

40 minutes ago

শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…

45 minutes ago

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা

ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…

55 minutes ago

This website uses cookies.