Header Premium (728×90)

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ভারত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো প্রকার মন্তব্য না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, আমরা অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না এবং আমাদের তা বলাও উচিত নয়। তিনি আরও বলেন, দেশের জনগণ এবং এখানকার নির্বাচিত সরকার যা ভালো মনে করে, সেটিই গুরুত্বপূর্ণ।

ভারতীয় হাইকমিশনার জোর দিয়ে বলেন, দুই প্রতিবেশী দেশের উচিত সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া। তিনি বলেন, আমরা জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক চাই। আমরা সমান—কেউ বড় নয়, কেউ ছোট নয়। বাংলাদেশ ও ভারতকে একে অপরের চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে সামনে এগোতে হবে বলে উল্লেখ করেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, অতীতের বিষয়গুলো ভুলতে না পারলেও তাতে আটকে থাকার সুযোগ নেই, কারণ সেখানে আটকে থাকলে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হয়। এছাড়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত চব্বিশের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। গত ৫ই আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি মতবিনিময় সভায় তার সরাসরি বক্তব্য রাখার বিষয়টি বাংলাদেশ সরকার ভালোভাবে নেয়নি। ঢাকা একে সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর হিসেবে বর্ণনা করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম আগস্টে জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশ যোগাযোগ করলেও ওই ঘটনার কারণে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…

5 minutes ago

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…

8 minutes ago

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

18 minutes ago

সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ

সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…

23 minutes ago

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…

27 minutes ago

টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…

29 minutes ago

This website uses cookies.