বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ বা মন্তব্য করতে চান না ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাদের কিছু বলার প্রয়োজন নেই এবং বলাটা উচিতও নয়।
হাইকমিশনারের মতে, একটি দেশের মানুষ এবং তাদের ভোটে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বোঝে তাদের জন্য কী কল্যাণকর। তিনি বলেন, দেশের মানুষ যা ভালো বুঝবে এবং নির্বাচিত সরকার যা সিদ্ধান্ত নেবে, তা-ই সঠিক।
দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সবসময়ই অটুট। প্রতিবেশী হিসেবে দুই দেশের দায়িত্ব অনেক বেশি। তিনি বলেন, আমরা একই স্বপ্ন শেয়ার করি, এমনকি সীমান্তও আমাদের অভিন্ন। আমাদের দায়িত্ব হলো সাধারণ মানুষের জন্য কাজ করা। তিনি আরও বলেন, আমরা সমান, এখানে কেউ বড় বা ছোট নয়।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ সম্পর্কে ত্রিবেদী বলেন, উভয় দেশকেই একে অপরের গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো বুঝতে হবে এবং তা মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অতীত আমরা ভুলতে পারি না, কিন্তু সেখানে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.