Header Premium (728×90)

হাদি হত্যা মামলা: ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা প্রদান করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থার সহকারী পরিচালক মো. সাইফুর রহমান ফয়সাল ও তার স্ত্রীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

আবেদনের প্রেক্ষিতে দুদক জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন। বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে। সেই সময় থেকে তিনি ভারতের কারাগারে আটক রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

১০০ বছর বয়সে মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে…

10 minutes ago

দুদকের প্রেস ব্রিফিং ও মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ

দুদকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবির বৈধতা এবং মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে…

12 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ ও…

27 minutes ago

৫ কোটির কাজে ২ কোটি ঘুষ দাবি পিডিবি প্রকৌশলীর

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

29 minutes ago

গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা ও শিশুকন্যা নিহত

গাজীপুরের পুবাইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুজুকা বেগম ও তার সাড়ে তিন বছর বয়সী শিশুকন্যা…

38 minutes ago

যুক্তরাষ্ট্রের মঞ্চে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন তমালিকা কর্মকার

নন্দিত অভিনেত্রী তমালিকা কর্মকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। ৪ অক্টোবর ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায়…

40 minutes ago

This website uses cookies.