পিরোজপুরের সদর উপজেলার কদমতলা গ্রামে কাগজে-কলমে একটি ব্রিজ থাকলেও বাস্তবে সেখানে কোনো ব্রিজের অস্তিত্ব নেই, রয়েছে কেবল একটি বাঁশের সাঁকো। অথচ এই ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দকৃত ৭ কোটি ৪২ লাখ টাকা সম্পূর্ণ তুলে নিয়েছে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। কেবল এই একটি ঘটনাই নয়, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা প্রকাশ্যে এসেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর।
তদন্তে বেরিয়ে এসেছে, নাজিরপুর উপজেলার প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ নাজিরপুর-বৈঠাকাটা সড়ক নির্মাণ প্রকল্পের ৪টি প্যাকেজের প্রায় ৪৪ কোটি টাকাও একইভাবে আত্মসাৎ করা হয়েছে। সড়কটির কোনো কাজ না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো টাকা তুলে নিয়েছে। এই প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
২০২০-২০২১ অর্থবছর থেকে পরবর্তী চার অর্থবছরে পিরোজপুর জেলায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দের একটি বড় অংশই লুটপাট করেছে প্রভাবশালী মন্ত্রী, এমপি ও তাদের অনুসারীদের একটি সংঘবদ্ধ চক্র। এই লুটপাটের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ তার পরিবারের ৫ সদস্য এবং সরকারি দপ্তরের ২২ জন অসাধু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
তদন্তে দেখা গেছে, জেলা জুড়ে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা শ শ রাস্তা ও সেতুর অর্ধেকের বেশি কার্যাদেশ মিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৮টি লাইসেন্সের অনুকূলে নেওয়া হয়েছিল। ভুয়া প্রকল্প এবং একই স্থানে একাধিক কাজ দেখিয়ে টাকা আত্মসাতের এই প্রক্রিয়ায় পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারসহ মোট ২৭ জন কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে এলজিইডির ঢাকা ও বরিশাল অফিসের অসাধু কর্মকর্তা এবং জেলা হিসাবরক্ষণ অফিসের লোকজনও রয়েছেন।
একজন সিনিয়র রাজনীতিকের ব্যক্তিগত সহকারী থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি হওয়া মহিউদ্দিন মহারাজের প্রভাবে এই লুটপাটের রাজত্ব কায়েম হয়েছিল। তিনি নিজের ভাইকে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করেছিলেন। মহারাজের এই ক্ষমতার খুঁটি হিসেবে কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
This website uses cookies.