কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭। শারীরিক শিক্ষা বিভাগ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি বিভাগ এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।
রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যকার এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতার পর্দা ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ জুলহাস উদ্দিনসহ শিক্ষক, খেলোয়াড় ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, "আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতাকে নিজেদের পরিবারের সদস্যদের মধ্যকার প্রতিযোগিতা হিসেবে দেখতে হবে। যে বিভাগই জয়ী হোক, জয়ী হবে বিশ্ববিদ্যালয়েরই একটি দল।" তিনি খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত আক্রমণাত্মক না হয়ে পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
This website uses cookies.