শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) সরকারি হস্তক্ষেপ এবং অন্তর্বর্তীকালীন কমিটি বহাল রাখার খেসারত দিতে হচ্ছে দেশটিকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম লঙ্ঘন করার কারণে ২০২৭ সালের উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘সানডে টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ৬ দলের এই নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে লঙ্কানদের হাত থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে। এই টুর্নামেন্টের নতুন ভেন্যু কোথায় হবে, তা আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে চূড়ান্ত করা হবে।
সদস্য দেশগুলোর ক্রিকেট প্রশাসনে যেকোনো ধরনের সরকারি হস্তক্ষেপের ব্যাপারে আইসিসির কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে অন্তর্বর্তীকালীন কমিটি থাকার কারণে আইসিসির বোর্ড মিটিংয়ে দেশটির প্রতিনিধিদের অংশ নেওয়ার অনুমতিও দেওয়া হয়নি। গত মাসে আইসিসি সাফ জানিয়ে দিয়েছিল যে, যত দ্রুত সম্ভব এসএলসিতে নির্বাচন আয়োজন করতে হবে। যদিও বর্তমান অন্তর্বর্তী কমিটি ক্রীড়ামন্ত্রীর কাছে একটি খসড়া সংবিধান জমা দিয়েছে, তবে আইনি প্রক্রিয়া শেষ করে এটি সংসদে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে।
আয়োজক স্বত্ব হারানোর ফলে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের বাইরে থাকা সত্ত্বেও স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পেত লঙ্কান মেয়েরা। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠ। টুর্নামেন্টটি যদি এমন কোনো দেশে সরিয়ে নেওয়া হয় যারা র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ের বাইরে, তবে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ…
ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো সামরিক অভিযান চালানোর উস্কানি…
সরকারি দল বা প্রশাসনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড়…
ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় খামারি ও মহিষ মালিকরা মানববন্ধন করেছেন। রোববার ভোলা প্রেসক্লাবের…
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং গ্রুপ…
রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে…
This website uses cookies.