Header Premium (728×90)

ফটিকছড়িতে নাটকীয় অভিযানে অস্ত্রসহ ‘গলা কাটা মোবারক’ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে নাটকীয় দর-কষাকষি ও কসম কাটার পর আত্মসমর্পণ করেছেন নগরীর আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘গলা কাটা মোবারক’। বুধবার ভোরে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ২৩ রাউন্ড গুলি ও ৪টি শটগানের গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার তিন সহযোগীকেও।

গোপন সংবাদের ভিত্তিতে শাহনগরের একটি বাড়িতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ ঘরে প্রবেশ করতেই ঘরের ফলস ছাদ থেকে গুলি ছুড়তে শুরু করেন মোবারক। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলিতে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

গোলাগুলি থামার পর শুরু হয় মোবারককে জীবিত উদ্ধারের ২০ মিনিটের এক নাটকীয় দর-কষাকষি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দরজার ওপাশ থেকে পুলিশ সদস্যরা মোবারককে বোঝানোর চেষ্টা করছেন। পুলিশ তাকে বলে, "জীবন বাঁচাতে চাইলে অস্ত্র ফেলে দে। আমাদের হাতে ধরা দে। আমরা জীবন বাঁচাব। খবর পাইছি, তোরে বাইরে কেউ মারার জন্য অপেক্ষা করছে। আমরা তোরে বাঁচানোর জন্য আসছি।" কিন্তু মোবারক প্রথমে অস্ত্র ফেলতে রাজি হননি এবং বলেন, "অস্ত্র দিলে সমস্যা হবে।"

একপর্যায়ে পুলিশের একজন কর্মকর্তা নিজেকে ওসি পরিচয় দিয়ে অভয় দিলে মোবারক নিরাপত্তার নিশ্চয়তা চান। তিনি বলেন, "আপনারা কসম করেন, আমাকে কিছু করবেন না।" পুলিশ বারবার আশ্বস্ত করে বলে, "কিছু করব না। খোদার কসম, কিছু করব না।" পুলিশ তাকে আরও মনে করিয়ে দেয় যে, ইমন নামের আরেক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে এবং মোবারক তার চেয়ে বড় সন্ত্রাসী নন। অবশেষে আশ্বস্ত হয়ে মোবারক বলেন, "থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ভালো হইছে।" এরপর ঘরের এক বৃদ্ধের মাধ্যমে ফলস ছাদ থেকে ৩টি পিস্তল ও গুলি নামিয়ে দিয়ে তিনি আত্মসমর্পণ করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মোবারক চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফটিকছড়িতে আত্মগোপনে ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, মোবারক প্রথমে গুলি চালালেও পুলিশ তাকে জীবিত গ্রেপ্তার করতে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত তা সফল হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা

বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…

15 minutes ago

বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা

বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…

16 minutes ago

রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড়

দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…

39 minutes ago

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…

44 minutes ago

দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…

59 minutes ago

দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো

দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…

1 hour ago

This website uses cookies.