Header Premium (728×90)

দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষসহ ৪ চোরাকারবারি আটক

বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই বিষের আনুমানিক বাজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ টাকা। বিজিবি'র দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গত ১৩ আগস্ট দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে ৪২ বিজিবি, র‌্যাব-১৩ এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

আটককৃতরা হলেন—দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার ক্ষেত দেখি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কৃন্দনহাট গ্রামের মৃত মোবারকের ছেলে উজ্জল আলী (৫৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩টি কাচের জারে থাকা ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ ছাড়াও একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং ছয়টি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এর আগেও তারা বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছেন এবং এবারও উদ্ধারকৃত বিষটি বিদেশে পাঠানোর লক্ষ্যেই পরিবহন করছিলেন।

আটককৃতদের চিরিরবন্দর থানায় হস্তান্তরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধারকৃত নমুনার রাসায়নিক পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার ফলাফলে জব্দকৃত পদার্থটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে। ৪২ বিজিবি'র অধিনায়ক আরও জানান, বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্য পাচার রোধে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর

চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিষয়টিকে প্রশাসনিক দুর্বলতার পাশাপাশি সাংবিধানিক ও আইনি…

11 minutes ago

সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…

38 minutes ago

সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না

প্রথাগত সামরিক শক্তি ও বিপুল ব্যয়ের পরও সৌদি আরব কেন হুতিদের পরাজিত করতে পারছে না,…

48 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

পবিত্র মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য…

51 minutes ago

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক…

1 hour ago

১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১২৩ বছর বয়সি আব্বাস প্রামানিক সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি…

1 hour ago

This website uses cookies.