Header Premium (728×90)

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিমি এলাকায় তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এই যানজট কোরপাই এলাকা থেকে আলেখার চর বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত হয়। দীর্ঘ সময় ধরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলায় যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হন।

স্থানীয়দের মতে, কুমিল্লা ক্যান্টনমেন্টের আমতলী এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ও কাদা জমে থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ধীরগতির সংস্কারকাজ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যানজটের কারণে অনেক চালক উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করায় মহাসড়কের উভয়মুখী লেনেই যানজট ছড়িয়ে পড়ে, যা ভোগান্তি আরও বাড়িয়ে দেয়।

মোকাম ইউনিয়ন পরিষদের মেম্বার মো. জাকির হোসেন ও ইউনিয়ন সচিব মো. লিয়াকত আলী জানান, ক্যান্টনমেন্টের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনের প্রায় আধা কিলোমিটার অংশে খানাখন্দ তৈরি হয়েছে। এছাড়া আলেখার চর বিশ্বরোড থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশের উভয় পাশে প্রচুর গর্ত রয়েছে। গত দুই মাস ধরে এ অবস্থার কারণে চাকরিজীবী ও ব্যবসায়ীরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।

কুমিল্লা পাপিয়া ট্রান্সপোর্টের চালক আবুল হোসেন এবং আদালতের কর্মচারী ফারুকুল ইসলামসহ বেশ কয়েকজন জানান, সকাল ৮টার দিকে মাধাইয়া থেকে কোরপাই এলাকায় এসে তারা যানজটে পড়েন। যানজটের কারণে আলেখার চর বিশ্বরোড এলাকায় পৌঁছাতে তাদের দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অনেক চাকরিজীবী নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারেননি এবং অনেকের কর্মস্থলে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বাড়তি সময় লেগেছে।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান অভিযোগ করেন, মহাসড়কের ঢাকামুখী অংশে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের সংস্কারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে, যার ফলে সেখানে যানজট লেগেই আছে। এখন চট্টগ্রামমুখী লেনের কাজও ধীরগতিতে চলায় মানুষের দুর্ভোগ অবর্ণনীয় পর্যায়ে পৌঁছেছে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আনিসুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে যানজট অনেকটাই কমে এসেছে এবং এখন তা কাবিলা পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই যানজট পুরোপুরি নিরসন হবে। তিনি আরও জানান, মহাসড়কের উভয় পাশেই খানাখন্দ রয়েছে, বিশেষ করে আমতলী এলাকায় উভয়মুখী লেনেই ব্যাপক গর্ত সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে বড় বড় গর্ত রয়ে গেছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের লোকজন কাজ করছেন।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে, যার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা

যশোরে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিতে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলী মনির ওপর…

2 minutes ago

রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাঙ্গামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ মোট…

16 minutes ago

সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে…

37 minutes ago

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বহর আধুনিকায়নের…

50 minutes ago

কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে গণপিটুনি, উদ্ধার শিশু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে এক নারীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। এ…

52 minutes ago

ঢাকা-৫ আসনের উন্নয়নে ৭৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯…

1 hour ago

This website uses cookies.