ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং এলাকাটিকে দৃষ্টিনন্দন করে তোলার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, খুব শিগগিরই প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধিত এই মহাসড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ভাঙা ব্রিজ এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রায় দুই দশক ধরে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা ময়লা ও দুর্গন্ধের কারণে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। সেই দীর্ঘদিনের ভোগান্তি দূর করে এলাকাটিকে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি ব্যবহার করেন। কাজ শেষ হলে তারা আবর্জনার পরিবর্তে এখানে সবুজ পরিবেশ ও মনোরম দৃশ্য দেখতে পাবেন।
ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম জানান, মহাসড়কের পাশে ল্যান্ডফিল ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে এবং নির্ধারিত ল্যান্ডফিলের বাইরে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সৌন্দর্যবর্ধনের প্রকল্পের অংশ হিসেবে সেখানে দুটি উইন্ডমিল স্থাপন করা হবে। এই উইন্ডমিল থেকে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে প্রায় দেড় কিলোমিটার সড়কের বাতি জ্বালানোর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিচ্ছন্নতা ও সবুজায়নের এই উদ্যোগের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি একটি পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন সড়কে পরিণত হবে।
লিডসের হেডিংলিতে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি বাংলাদেশ সময়…
বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণ ৬ হাজার কোটি…
ইরানকে ঘিরে শুরু হওয়া আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জ…
বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই…
কর্ণফুলী টানেলের সার্ভিস লাইন ব্যবহার করে বোয়ালখালীর ভান্ডালজুড়ি শোধনাগারের পানি পতেঙ্গা এলাকায় সরবরাহের অনুমতি দিয়েছে…
রাজবাড়ীতে গত ৬ মাসে ১৮৪টি অগ্নিকাণ্ডে ২ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ২৮ টাকার ক্ষতি…
This website uses cookies.