বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে দেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৬ হাজার কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ধরনের নীতি-সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন ঋণ দেওয়ার হার কমিয়ে আনা হলেও খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকানো যাচ্ছে না। একই সঙ্গে ব্যাংকগুলোতে বড় ধরনের মূলধন ও প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বড় বড় কয়েকটি ব্যবসায়ী গ্রুপ ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এসব গ্রুপের অনেকেই এখন আর সেই ঋণ পরিশোধ করতে আগ্রহ দেখাচ্ছে না। এর ফলে পুরোনো খেলাপি ঋণের বোঝা যেমন বাড়ছে, তেমনি নতুন করে আরও অনেক ঋণ খেলাপি হয়ে পড়ছে।
ব্যাংকিং খাতের এই সংকট থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত ওই পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ কমিয়ে আনার নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তার কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের নীতি-সুবিধার কারণে সাময়িকভাবে কিছু ঋণ নিয়মিত বা সচল দেখানো সম্ভব হলেও, নতুন খেলাপি ঋণ ও পুরোনো বকেয়া বাড়তে থাকায় সামগ্রিকভাবে খেলাপি ঋণের মোট পরিমাণ কমানো সম্ভব হচ্ছে না।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসেই পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ৬,০০০ কোটি টাকার বেশি বেড়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর আগে এওয়াজ বদল করা জমি পুনরায় বিক্রির ও দখলের চেষ্টার অভিযোগ…
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…
দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…
This website uses cookies.