কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।
মামলার বিবরণ ও তদন্ত সূত্রে জানা গেছে, আজাদের সঙ্গে তার স্ত্রী তানিয়া বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে আজাদ তার স্ত্রী তানিয়া বেগমের হাত ও পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দেন। এতে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নিহত তানিয়া তিন সন্তানের জননী ছিলেন।
ঘটনার পর তানিয়ার মা মায়া বেগম বাদী হয়ে তার জামাতা মোহাম্মদ আজাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পাশাপাশি ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন আলামত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে পুলিশ নিশ্চিত হয় যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন।
ওভাল অফিসে এক অনুষ্ঠানে ব্যক্তিগত সহকারীকে নিয়ে প্রশ্ন করায় সিএনএন-এর নারী সাংবাদিক ক্রিস্টেন হোম্সের ওপর…
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৯ উইকেটে হারের পর দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচকদের কড়া ভাষায় সমালোচনা…
ছোটপর্দার জনপ্রিয় জুটি সজল ও ভাবনা এবার বড় পর্দায় আসছেন 'যাযাবর' সিনেমার মাধ্যমে। সারভাইভাল থ্রিলার…
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার দিল্লি সফরের আমন্ত্রণ…
খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার বদলে রোগীদের পকেট কাটছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা.…
ভোলার সদর উপজেলায় স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে…
This website uses cookies.