Header Premium (728×90)

সরকারি চাকরির নামে প্রতারণা, উপসচিবের স্বাক্ষর জালকারী গ্রেপ্তার

সরকারি অফিসের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপন তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবলু কাজী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাজধানীর পল্লবী থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বাংলাদেশ সরকারের সিলযুক্ত ও জাল স্বাক্ষর করা ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র, প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রটি অত্যন্ত সুসংগঠিত ও কৌশলী। তারা সাধারণ মানুষের যাতায়াত বেশি এমন সরকারি অফিসগুলোকে লক্ষ্যবস্তু করত। নিজেদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য চক্রের একজন সদস্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং অন্য সদস্যরা তার গাড়িচালক বা অফিস সহকারী হিসেবে পরিচয় দিতেন। তারা কোনো পরীক্ষা ছাড়াই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের সঙ্গে চুক্তি করতেন। এমনকি চাকরিতে যোগ দেওয়ার পর টাকা পরিশোধের সুযোগও দেওয়া হতো, যা প্রার্থীদের আশ্বস্ত করত।

মো. শফিকুল ইসলাম জানান, বাবলু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। চক্রটির বিরুদ্ধে গত ২৫ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ফরিদপুরের নগরকান্দা এলাকার বাসিন্দা সবুজ সরকারের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রতারণার বিষয়টি যাতে সহজে ধরা না পড়ে, সে জন্য চক্রের সদস্যরা প্রথম এক-দুই মাস ভুক্তভোগীদের নিজেদের টাকা থেকে ‘বেতন’ও দিতেন। এরপর বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তারা যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

21 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

21 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

21 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

21 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

22 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

22 hours ago

This website uses cookies.