Header Premium (728×90)

ডিজিটাল অর্থনীতিতে গতি আনতে স্পেকট্রাম নীতিমালায় পরিবর্তনের আহ্বান

স্পেকট্রামকে শুধুমাত্র সরকারি রাজস্ব আহরণের মাধ্যম হিসেবে না দেখে জাতীয় ডিজিটাল অবকাঠামো উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সাশ্রয়ী মূল্যে অধিক স্পেকট্রাম বরাদ্দ এবং বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা হলে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি নতুন গতি লাভ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেলিকম ও আইটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নেটওয়ার্কের মান, ভবিষ্যৎ ব্যবসায়িক মডেল এবং গ্রাহক চাহিদাকে গুরুত্ব দিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারী (অব.) বলেন, স্পেকট্রামের দাম নির্ধারণে অনুমাননির্ভর সিদ্ধান্তের পরিবর্তে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি করা হবে। তিনি জানান, বিশ্বমান অনুযায়ী প্রতি ১০ লাখ গ্রাহকের জন্য ২ থেকে ৬ মেগাহার্টজ তরঙ্গ প্রয়োজন হলেও বাংলাদেশে এই হার মাত্র ২ দশমিক ২৯ মেগাহার্টজ। আগামী ২০৩৫ সাল পর্যন্ত দেশে প্রায় ১ হাজার ৫০০ মেগাহার্টজ তরঙ্গের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে ৪৬০ থেকে ৪৬২ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহৃত হচ্ছে এবং আগামী বছর আরও ৪০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামের পরিকল্পনা রয়েছে। তিনি নভেম্বরের স্পেকট্রাম নবায়নের বিষয়টি সংবেদনশীলভাবে জাতীয় অংশীদারিত্বমূলক প্রক্রিয়ায় গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা স্পেকট্রামের উচ্চমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমটব প্রেসিডেন্ট ও রবির সিইও জিয়াদ সাতারা বলেন, স্পেকট্রামের প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত এর মাধ্যমে সৃষ্ট বিনিয়োগ ও অর্থনৈতিক সুযোগের ভিত্তিতে, কেবল রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে নয়। অতিরিক্ত ফি অপারেটরদের বিনিয়োগ সক্ষমতা কমিয়ে দেয়, যা সেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানান, গত পাঁচ বছরে রাজস্ব অবদান বাড়লেও বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত রিটার্ন কমেছে। ভয়েস কলের মিনিট ২৫ শতাংশ কমায় নতুন অর্থনৈতিক কাঠামোতে স্পেকট্রাম নবায়নের বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। বাংলালিংকের সিইও ইয়োহান বুসে উল্লেখ করেন, গত দশ বছরে খরচ বাড়লেও প্রবৃদ্ধি বাড়েনি, তাই সাশ্রয়ী স্পেকট্রাম বরাদ্দই পারে সেবার মান ও বিনিয়োগ বৃদ্ধি করতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং এফআইসিসিআই এক্সিজিউটিভ ডিরেক্টিভ টিআইএম নূরুল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমডি মুনির হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন টিআরএনবি সাধারণ সম্পাদক ফারুক হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআরএনবি সভাপতি এস এম মাসুদুজ্জামান রবিন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত…

2 minutes ago

দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশি তাণ্ডব, আটক হাজারো আন্দোলনকারী

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপি ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে অন্তত হাজার খানেক বিক্ষোভকারীকে…

12 minutes ago

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার আলিস

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করা…

22 minutes ago

দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়ালসহ বহু নেতা আটক

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। যন্তর…

30 minutes ago

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক…

51 minutes ago

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক এক

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের…

54 minutes ago

This website uses cookies.