ফরিদপুরের নগরকান্দায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণ এবং তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় রুবেল খন্দকার (২৬) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রুবেল খন্দকার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামের বাসিন্দা।
আদালতের রায়ে রুবেলকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করতে না পারলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই মামলায় সোহেল মোল্লা (২৯) নামে আরেকজনকে অভিযুক্ত করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যায় নগরকান্দার কাছিমুল উলুম মাদ্রাসার ১০ বছর বয়সী ওই ছাত্রকে ঘুরতে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে নিয়ে যান রুবেল। শিশুটি পরিচিত হওয়ায় তার সঙ্গে যেতে রাজি হয়। পরে সে মাদ্রাসায় ফিরে না আসায় ওইদিন সন্ধ্যায় তার বাবা নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন। দুই দিন পর একটি মুঠোফোন নম্বর থেকে ফোন করে শিশুটির বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং অপহৃত শিশুটির সঙ্গে তার বাবার কথা বলিয়ে দেওয়া হয়।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার চার দিন পর ১৮ জানুয়ারি ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে রুবেল খন্দকারকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে রুবেলের খালাতো ভাই সোহেল মোল্লাকেও এ মামলায় আসামি করা হয়। ২০১৬ সালের ২৩ মে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে প্রমাণিত হয় যে ঘটনার সময় রুবেলের বয়স ছিল ১৬ বছর, তাই শিশু আসামি হিসেবে তাকে আইনের বিধান অনুযায়ী এই সাজা দেওয়া হয়েছে। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘কমিউনিকেশন…
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…
This website uses cookies.