নদী রক্ষা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর পরিবর্তে ঝুলন্ত সেতু বা সাসপেনশন ব্রিজ নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) আয়োজিত ‘আবর্জনা মুক্ত বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, নদী একটি জীবন্ত সত্তা। বর্তমানে যেভাবে পিলার বা খুঁটি দিয়ে সেতু ও কালভার্ট তৈরি করা হচ্ছে, তাতে নদীর তলদেশে পলি জমে নদী দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। যুক্তরাজ্য, হংকং ও তুরস্কের মতো দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, নদীকে বাঁচাতে হলে আমাদের পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে এবং ঝুলন্ত সেতু নির্মাণের বাস্তবতা মেনে কাজ করতে হবে।
প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে ‘ফোর-আর’ নীতির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে পরিবেশ রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। কেনাকাটার সময় চটের বা কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। চলতি আগস্ট মাসের মধ্যেই বাজারে ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে মনিটরিং ও আইনি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম জানান, গত ৬ মাসে ২ হাজার একর বনভূমি উদ্ধারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৩০ জুলাই পর্যন্ত ১ হাজার ৮০৭ একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া কঠোর নজরদারির কারণে এ বছর সুন্দরবনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজারে ৪০ লাখেরও বেশি গাছ লাগানো হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে কার্বন ট্রেডিং নিশ্চিত করতে ২ কোটি কেওড়া গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…
This website uses cookies.