একীভূত পাঁচটি দুর্বল ব্যাংকের পুরনো মালিকদের মালিকানা ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে সরকার। এ সংক্রান্ত বিধান রেখে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংসাপেক্ষে সংশোধনীটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় তৎকালীন সরকার পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করেছিল। একইসঙ্গে ব্যাংকগুলোকে দুর্বল করার জন্য দায়ী ব্যক্তিদের আবারও মালিকানায় ফেরার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সংসদে অধ্যাদেশটি আইন হিসেবে পাস হওয়ার সময় বিএনপি সরকার নতুন একটি ধারা যুক্ত করে। ওই ১৮(ক) ধারার মাধ্যমে এসব ব্যাংকের সাবেক মালিকদের আবারও মালিকানায় ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। এই বিধান বহাল রাখায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। এর পরিপ্রেক্ষিতে এখন বিতর্কিত ধারাটি বাতিল করা হলো।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারার সব শর্ত মেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় সরকার ধারাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
একই বৈঠকে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া এবং ‘ভিসা নীতি-২০২৬’-এরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ভিসা নীতিমালায় ক্যাটাগরি ৩৩ থেকে বাড়িয়ে ৩৪টি করা হয়েছে, যার লক্ষ্য বিদেশি বিনিয়োগ, বাণিজ্য এবং দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি স্থানান্তরকে উৎসাহিত করা। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন আইনে কমিশন পুনর্গঠন ও তাদের কার্যক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে কমিশনের বাছাই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাগরিক সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি রাখা এবং হেফাজতে নির্যাতন ও গুম রোধে ‘জাতীয় প্রতিরোধ ব্যবস্থা’ ইউনিট গঠনের বিধান যুক্ত করা হয়েছে।
২০০৬ সালের ভিসা নীতিমালায় যেখানে ৩৩টি ক্যাটাগরি ছিল, নতুন নীতিমালায় তা বাড়িয়ে ৩৪টি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সামাজিক মাধ্যম এক্সে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য বা হেট…
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা ফারুক হোসেনকে…
আওয়ামী লীগকে রাজপথে সংঘাতের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির…
দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিসেবা সহজতর করার লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন…
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ প্রকল্পে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়া মাহমুদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-কুমিরা অংশে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বার আউলিয়া হাইওয়ে থানা। বর্তমানে…
This website uses cookies.