মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দীর্ঘদিনের আইনি মিত্র ও বিশ্বস্ত সহযোগী উইল শার্ফকে হোয়াইট হাউসের পরবর্তী পরামর্শক (কাউন্সিল) হিসেবে মনোনীত করেছেন। আগামী ১ সেপ্টেম্বর বর্তমান পরামর্শক ডেভিড ওয়ারিংটনের স্থলাভিষিক্ত হবেন শার্ফ। ওয়ারিংটন প্রশাসন ছেড়ে বেসরকারি খাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই পরিবর্তন আনা হচ্ছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পেলেন শার্ফ।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নতুন এই পরামর্শকের প্রশংসা করে তাকে বুদ্ধিমান, শক্তিশালী ও কঠোর হিসেবে আখ্যায়িত করেছেন। সাবেক ফেডারেল প্রসিকিউটর শার্ফ ২০২৩ সালে ট্রাম্পের আইনি দলে যোগ দেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা নির্বাচনী হস্তক্ষেপ মামলার যুক্তিতর্কে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এছাড়া সুপ্রিম কোর্টে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি বা দায়মুক্তি সংক্রান্ত ঐতিহাসিক মামলাতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর শার্ফ হোয়াইট হাউস স্টাফ সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এরপর জুলাই মাসে তাকে ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান করা হয়। উল্লেখ্য, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে ট্রাম্পের বিতর্কিত বলরুম নির্মাণের অনুমোদন দিয়েছিল এই কমিশন।
হোয়াইট হাউস কাউন্সিল মূলত প্রেসিডেন্টকে সাংবিধানিক ও আইনি বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন মামলা এবং কংগ্রেসের তদন্ত কার্যক্রম তদারকি করাও এই পদের দায়িত্ব। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্তের ঘোষণা দিয়ে রেখেছে। ফলে অত্যন্ত সংবেদনশীল ও চ্যালেঞ্জিং এক সময়ে এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন শার্ফ।
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের…
ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে ওঠায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের…
মৌলভীবাজারের পাহাড় ও টিলা কেটে গড়ে উঠছে অন্তত দুই শতাধিক অবৈধ রিসোর্ট। বন বিভাগ ও…
বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আছে আর মাত্র চার দিন। আগামী ৩০…
বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও ওয়াশিংটনের…
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
This website uses cookies.