Header Premium (728×90)

প্রেসিডেন্ট নির্বাচনে অলি আহমদকে প্রার্থী করল ১১ দলীয় ঐক্য

প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের লক্ষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর-বিক্রমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। গতকাল রাজধানীর মিন্টো রোডে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান জোটের নেতারা।

বৈঠক শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্রের সুস্থধারা ও গতি ফিরে আসুক। সেই লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বর্ষীয়ান রাজনীতিবিদ অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বর্তমান সরকার পুরনো স্বৈরাচারের পথেই হাঁটছে। তবুও জনগণের কাছে ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দিতেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। সংকটকালীন সময়ে অলি আহমদই উপযুক্ত প্রার্থী বলে তিনি মন্তব্য করেন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর অলি আহমদ বলেন, মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির বা শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নেই। সুন্দর জীবন-যাপনের কারণে সবাই তাকে সর্বসম্মতিক্রমে মনোনীত করেছেন, যার জন্য তিনি জাতির কাছে কৃতজ্ঞ। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আব্দুল কাইয়্যুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বিডিপি’র জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈমসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ক্ষমতাসীন বিএনপিও প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিএনপি ঠিক কার নামে মনোনয়নপত্র জমা দেবে, তা এখনো নিশ্চিত নয়। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রমের নাম আলোচনায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২০শে আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ই আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্রে কোনো ত্রুটি থাকলে অন্যটি বিবেচনায় নেওয়ার জন্য একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা যায়। সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই এ নির্বাচনে জয়ী হন এবং বিরোধী দল প্রার্থী দেয় না। তবে এবার বিরোধী দল প্রার্থী দেওয়ায় নির্ধারিত দিনে সংসদ অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীই বিজয়ী হন। বিরোধী দল সাধারণত এ পদে প্রার্থী দেয় না। এ কারণে ভোটেরও প্রয়োজন পড়ে না। তবে এবার বিরোধী দল প্রার্থী দেয়ায় নির্ধারিত দিনে ভোট হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, একাধিক প্রার্থী থাকলে ২০শে আগস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংস

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

শ্রীনগরে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার…

3 minutes ago

বিরোধী দলকে যুক্ত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন…

4 minutes ago

ব্যক্তিগত বিষয় নয়, কাজের সমালোচনা করার আহ্বান জাবি উপাচার্যের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম সাংবাদিকদের ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে প্রশাসনের কাজের…

11 minutes ago

৪৮ ঘণ্টায় হরমুজে ১৯ জাহাজে হামলা ও মার্কিন ডুবোযান আটক ইরানের

গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি…

17 minutes ago

ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।…

19 minutes ago

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত

উদ্বোধনী নামফলকে নিজের নাম খোদাই করা দেখে ক্ষুব্ধ হয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ…

24 minutes ago

This website uses cookies.