Header Premium (728×90)

২০২৬ বিশ্বকাপে মেসি ও রোনালদোকে ঘিরে ভয়াবহ নিরাপত্তা হুমকি

২০২৬ ফিফা বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত টুর্নামেন্ট হিসেবে দাবি করা হলেও, এর পেছনের ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি ও গোপন নথিপত্রের চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ‘প্রেনসা ইবেরিকা’-এর অনুসন্ধানী অপরাধবিষয়ক চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পুলিশ ও ফিফার ফাঁস হওয়া গোপন ডসিয়ারে টুর্নামেন্ট চলাকালীন তারকা ফুটবলারদের ঘিরে থাকা সন্ত্রাসী হুমকি ও মৃত্যুর আশঙ্কার চিত্র ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং অংশগ্রহণকারী দেশগুলোর পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) বিশ্বকাপজুড়ে প্রতিদিন এই নিরাপত্তাবিষয়ক প্রতিবেদনগুলো তৈরি করেছিল।

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে কেন্দ্র করেই মূলত সবচেয়ে বড় নিরাপত্তা হুমকিগুলো আবর্তিত হয়েছিল। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি দাবি করেন যে, তিনি ও তার দুই সহযোগী রাইফেল ও হ্যান্ড গ্রেনেড নিয়ে স্টেডিয়ামে হামলা চালাবেন। হামলাকারী পুলিশ ও খেলোয়াড়দের পাশাপাশি বিশেষভাবে মেসিকে হত্যার হুমকি দেন।

মিশরের বিপক্ষে ম্যাচের আগেও একই ধরনের ভয়াবহ হুমকির সম্মুখীন হতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক সন্দেহভাজন হুমকি দিয়ে লেখেন, ‘আমি আটলান্টা স্টেডিয়ামে ঢুকে আমার শরীরে চারটি বোমা বেঁধে মেসিকে উড়িয়ে দেবো।’ একই ম্যাচের সময় স্টেডিয়ামের ডাস্টবিনে তিনটি বোমা রাখা হয়েছে বলে পুলিশের কাছে জরুরি সতর্কবার্তা আসে। যদিও বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত কোনো বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি।

নিরাপত্তা ঝুঁকির বাইরে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। ফাঁস হওয়া নথিতে দেখা যায়, গত ১৪ই জুন এক ফিফা কর্মী জানান যে, এক সন্দেহভাজন ব্যক্তি পর্তুগিজ তারকার আবাসস্থল বা হোটেল সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। এছাড়া অন্য একটি ঘটনায়, এক ভক্ত জোর করে রোনালদোর হোটেলে ঢুকে তার লিফটে ওঠার চেষ্টা করেন। পরে পুলিশের হাতে ধরা পড়ার পর তিনি জানান, তার উদ্দেশ্য ছিল কেবল একটি সেলফি তোলা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…

38 seconds ago

পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…

3 minutes ago

পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা

হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন…

6 minutes ago

এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান

দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…

9 minutes ago

নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন

নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…

10 minutes ago

খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…

13 minutes ago

This website uses cookies.