পিরোজপুরের কাউখালীতে হুলারহাট লঞ্চঘাট-সংলগ্ন কঁচা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীতে অভিযান পরিচালনা করেন এবং ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরমান হোসেন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়ে নৌ পুলিশের একটি দল অভিযান শুরু করে। উদ্ধার হওয়া ব্যক্তি দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল, যার কারণে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।
মরদেহটি উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এতে নিহতের মাথা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মো. আরমান হোসেন আরও জানান, এই ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নৌ পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দেশে বোমা হামলার আশঙ্কায় সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে…
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের জন্য…
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে…
তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জনগণকে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটিতে তাপমাত্রা রেকর্ড…
নোয়াখালীর বেগমগঞ্জে একটি প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচে দুই শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায়…
This website uses cookies.