Header Premium (728×90)

Categories: বিনোদন

বেগম জিয়ার ত্যাগ ও সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের জেগে ওঠার মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও সংগ্রামের কথা স্মরণ করলেন সংগীতশিল্পী আসিফ আকবর। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম জিয়াকে এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চিরঅম্লান বলে আখ্যায়িত করেছেন। আসিফ আকবর লিখেছেন, তার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যুগে যুগে প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে।

জুলাই বিপ্লবকে ছাত্র-জনতার বহু আকাঙ্ক্ষিত বিজয় হিসেবে বর্ণনা করে আসিফ আকবর ১ হাজার ৪০০ বীর জুলাই শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আজ অসভ্য ও বর্বর পলাতক ফ্যাসিস্ট শক্তির খপ্পর থেকে রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খলমুক্ত। আসিফ আকবরের ভাষ্যমতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার আপসহীন দৃঢ়তা আজকের জেন-জি প্রজন্মের অস্তিত্বে বিরাজমান।

বেগম জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিফ আরও লেখেন, তার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেম ভোলার মতো নয়। তিনি বলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা ছিল না; এই দেশ, এই মাটি ও মানুষই ছিল তার ঠিকানা। আজ তিনি এই মাটিতেই শায়িত। বেগম জিয়ার জানাজায় সর্বস্তরের মানুষের আবেগ বিস্ফোরিত হয়েছিল এবং তিনি একজন গর্বিত বিজয়ীর মতোই বিদায় নিয়েছেন। পোস্টের শেষাংশে আসিফ আকবর আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের তারুণ্য বেগম জিয়ার আপসহীনতাকে অন্তরে ধারণ করবে এবং দেশ আর কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না। তিনি বেগম জিয়াকে এ দেশের মানুষের হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হিসেবে অভিহিত করে তার প্রতি অবিরাম ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সিরাজগঞ্জে তেল ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৭ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জিন্নাহ সরকার নামের…

4 minutes ago

মক্কা চুক্তি সৌদিকে প্রকৃত নিরাপত্তা দিতে পারবে না, দাবি ইরানের

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির…

10 minutes ago

সংস্কার বাস্তবায়নে সরকারকে চাপে রাখবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

জুলাই জাতীয় সনদ ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজপথে নামছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়…

17 minutes ago

ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি জানালেন নাহিদ ইসলাম

শেখ হাসিনাকে ‘ষড়যন্ত্রের অংশ’ হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত…

19 minutes ago

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাত মাস যোগাযোগ নেই, উদ্বিগ্ন পরিবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে গত সাত মাস ধরে পরিবার ও আইনজীবীদের যোগাযোগ করতে…

19 minutes ago

মন্ত্রিত্ব স্থায়ী নয়, গুঞ্জনের জবাবে বললেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

মন্ত্রিত্ব বা সরকার কোনোটিই স্থায়ী নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল…

24 minutes ago

This website uses cookies.