সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় প্রযুক্তি জায়ান্ট মেটাকে বড় অঙ্কের জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। নতুন করে ৫৬৭ মিলিয়ন (৫৬ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার জরিমানা করায় মামলাটিতে প্রতিষ্ঠানটির মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন (৯৪ কোটি ২০ লাখ) ডলারে। শিশু নিরাপত্তা সংক্রান্ত কোনো মামলায় মেটার ওপর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক দণ্ড।
নিউ মেক্সিকোর আদালতের বিচারক ব্রায়ান বিডশেইডের দেওয়া এই রায়ে মেটাকে পরিবেশ দূষণকারী কারখানার সঙ্গে তুলনা করে 'জনউপদ্রব' হিসেবে অভিহিত করা হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, যেভাবে বিষাক্ত ধোঁয়া নির্গত করে কোনো কারখানা চারপাশের বাতাসকে দূষিত করে, ঠিক তেমনি মেটার প্ল্যাটফর্মের কারণে শিশুরা যে মানসিক ক্ষতি ও যৌন শোষণের শিকার হচ্ছে, তা কেবল অনলাইনেই সীমাবদ্ধ থাকছে না। এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার, বিদ্যালয় ও পুরো সমাজজুড়ে।
ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তা এবং শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সচেতনতামূলক প্রশিক্ষণের জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানার সিংহভাগ অর্থ এই তহবিলে ব্যয় করা হবে।
তবে আদালতের এই রায়ের তীব্র বিরোধিতা করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে তারা। মেটার দাবি, কিশোর-কিশোরীদের সুরক্ষায় তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং আদালতের এই রায়ে প্রকৃত তথ্যের প্রতিফলন ঘটেনি।
এদিকে নিউ মেক্সিকোর এই ঐতিহাসিক রায়ের পর আগামী সপ্তাহেই ক্যালিফোর্নিয়ায় আরও একটি বড় আইনি লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে মেটা। সেখানে শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের প্রায় তিন ডজন অঙ্গরাজ্যের দায়ের করা মামলায় নতুন বিচার প্রক্রিয়া শুরু হবে।
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। শুক্রবার…
বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়…
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আজ শুক্রবার জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে।…
ভারতের ভূখণ্ড ব্যবহার করে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ায়…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির জবাবে ইরান পাল্টা উপসাগরীয় অঞ্চল অন্ধকারে ডুবিয়ে দেওয়ার…
১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ফারাক্কা পানি চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে।…
This website uses cookies.