মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের কূটনৈতিক অনুরোধ এবং সমঝোতার আশায় শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।
ট্রাম্পের হুমকি অনুযায়ী, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ছিল হামলার মূল লক্ষ্যবস্তু। এর জবাবে তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে পাল্টা হিসেবে পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকার’ করে দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে উপসাগরীয় অঞ্চলের দুই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
ওই দুই কর্মকর্তার একজন জানান, ইরান প্রতিবেশী দেশগুলোকে এই হুমকির পাশাপাশি হামলা চালানোর জন্য সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর একটি তালিকাও দিয়েছে। স্পর্শকাতর বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশে অস্বীকৃতি জানান। মধ্যপ্রাচ্যের আরেক কর্মকর্তাও তেহরানের পক্ষ থেকে এ ধরনের বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছিলেন, যা নিয়ে তিনি আগেও বারবার হুমকি দিয়েছেন। তিনি এই পরিকল্পিত হামলাকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ’ হতে পারতো বলেও মন্তব্য করেছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, তাদের কোনো বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হলে উপসাগরীয় অঞ্চলের ঠিক একই ধরনের স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে। ইরান এর আগেও প্রকাশ্যে এ ধরনের হুমকি দিলেও এবারের বার্তাটি ছিল অত্যন্ত ভয়াবহ ও সুনির্দিষ্ট। উপসাগরীয় ওই কর্মকর্তা জানান, নতুন এই বার্তায় হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তুর একটি দীর্ঘ তালিকাও দিয়েছে ইরান।
গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে যেকোনো আক্রমণের জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। বিপরীতে তেহরানও ‘যেমন আঘাত তেমন প্রত্যাঘাত’ নীতির হুঁশিয়ারি দিয়েছিল।
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। শুক্রবার…
বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়…
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আজ শুক্রবার জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে।…
ভারতের ভূখণ্ড ব্যবহার করে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ায়…
১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ফারাক্কা পানি চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে।…
হামের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে সেসব শিশু, যাদের বয়স এখনও নিয়মিত…
This website uses cookies.