নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে চালানো এই অভিযানে রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডিকেয়ার হাসপাতালে অনিয়মের দায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত, অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, রয়েল স্পেশালিস্ট হাসপাতালে প্রয়োজনীয় নথিপত্রের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অভিযানে মেডিকেয়ার হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়েছে।
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
This website uses cookies.