রাসুলুল্লাহ (সা.)-এর শানে দরুদ পাঠ করা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটি দুনিয়া ও আখেরাতে সাফল্য লাভের এবং আত্মিক উন্নতির একটি কার্যকর মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা নির্দেশ দিয়েছেন, 'নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ! তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো।' (সুরা আহজাব : ৫৬)।
রাসুলুল্লাহ (সা.)-এর নাম উচ্চারণ করলে বা শুনলে দরুদ পাঠ করা আবশ্যক। জীবনে অন্তত একবার দরুদ পাঠ করা ফরজ। এই আমলটি যেকোনো সময় ও যেকোনো স্থানে করা যায় এবং এর কোনো নির্দিষ্ট শর্ত নেই। যত বেশি দরুদ পাঠ করা হবে, ততই মঙ্গল। হাদিসের আলোকে পাঁচটি বিশেষ দরুদ নিচে উল্লেখ করা হলো:
এক. কাব ইবনে উজরা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের মাঝে এলে আমরা জানতে চাইলাম দরুদ কীভাবে পড়তে হবে। তখন তিনি বললেন, তোমরা বলবে- 'আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, কামা বারক্তা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।' (বোখারি : ৩৩৭০)।
দুই. জায়েদ ইবনে খারিজা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা আমার ওপর দরুদ পাঠ করো এবং বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।' (নাসায়ি : ১২৯২)।
তিন. উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত, তোমরা বলবে, 'আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিইয়িল উম্মিইয়ি ওয়া আলা আলি মুহাম্মাদিন।' (আবু দাউদ : ৯৮১)।
চার. আবু সাইদ খুদরি (রা.) বলেন, নবী (সা.) জানিয়েছেন, যে মুসলমানের কাছে সদকা করার মতো কিছু নেই, সে যেন দোয়া করার সময় বলে, 'আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আব্দিকা ওয়া রাসুলিকা, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।' কারণ এটি তার জাকাত স্বরূপ গণ্য হবে। (আল-আদাবুল মুফরাদ : ৬৪৪)।
পাঁচ. রুয়াইফি ইবনে সাবেত আনসারি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মুহাম্মাদের (সা.) ওপর দরুদ পড়ে বলবে, 'আল্লাহুম্মা আনজিলহুল মাক আদাল মুকার রাবা ইন্দাকা ইয়াওমাল কিয়ামাহ', তার জন্য আমার সুপারিশ সুনিশ্চিত হয়ে যাবে। (মিশকাতুল মাসাবিহ : ৯৩৬)।
সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…
প্রথাগত সামরিক শক্তি ও বিপুল ব্যয়ের পরও সৌদি আরব কেন হুতিদের পরাজিত করতে পারছে না,…
পবিত্র মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক…
নাটোরের গুরুদাসপুর উপজেলার ১২৩ বছর বয়সি আব্বাস প্রামানিক সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি…
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল…
This website uses cookies.