মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট থেকে হাসপাতাল রোড হয়ে মানিকপুর দশতলা ভবন পর্যন্ত চলমান সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। বৃহস্পতিবার দুপুরে তিনি এই উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করতে বের হন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন IUGIP Package-5 প্রকল্পের আওতায় এই সড়ক ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে ৭৩৮ মিটার আরসিসি সড়ক এবং ২৩২ মিটার ড্রেন নির্মাণের কাজ চলছে।
পরিদর্শনকালে পৌরসভার অন্যতম ব্যস্ততম এই সড়কটির নির্মাণকাজের মান ও গুণাগুণ বজায় রাখার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশ দেন প্রশাসক। কাজের ধীরগতির কারণে অতীতে ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এবার জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য চূড়ান্ত তাগিদ দেওয়া হয়েছে।
প্রশাসক মানিকপুর থেকে হাসপাতাল রোড পর্যন্ত অংশে ওয়াটার বেসড ম্যাকডাম (WBM)-এর কাজ এবং যথাযথ কম্প্যাকশন সম্পন্ন করে দ্রুত আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সড়ক সংলগ্ন আরসিসি ড্রেন নির্মাণের সময় কাজের গুণগত মান ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আরসিসি ওয়ার্কসের ক্ষেত্রে পর্যাপ্ত কিউরিং ও শাটারিং নিশ্চিত করতে ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মান ও গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। পরিদর্শনের সময় পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.