বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ভারত ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। নয়াদিল্লি এটিকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার একটি সুযোগ হিসেবে দেখছে। ভারতের লোকসভা ও রাজ্যসভায় বৃহস্পতিবার ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি এই মূল্যায়ন তুলে ধরেছে। প্রতিবেদনে নবনির্বাচিত সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত পরিমিত ও হিসাব-নিকাশভিত্তিক অ-হস্তক্ষেপ নীতি অনুসরণ করেছিল। তবে গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টিকে ভারত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। এছাড়া তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সংসদীয় কমিটি ভারত সরকারের এই পদক্ষেপের প্রশংসা করে বলেছে, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের সাথে সম্পর্ক আরও নিবিড় করতে এবং অমীমাংসিত বিষয়গুলো পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমাধান করার জন্য এটি একটি দারুণ সুযোগ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, তার অবস্থান ‘মানবিক বিবেচনা ও ভারতের দীর্ঘদিনের আশ্রয়দান নীতির’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে তাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হচ্ছে না। শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি পর্যালোচনা করছে। সীমান্ত নিরাপত্তার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ ও বিজিবির মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ টহল জোরদার করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি ও আগস্টে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান ‘অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত’ সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোংলা বন্দরের উন্নয়নে ২০২৫ সালের মার্চ মাসে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। এছাড়া ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে লালমনিরহাট বিমানঘাঁটি চীনের সহায়তায় উন্নত করা হচ্ছে, যা ভারতের কৌশলগত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য শঙ্কার কারণ। পাশাপাশি পেকুয়ায় চীনের সহায়তায় নির্মিত সাবমেরিন ঘাঁটি নিয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে। কমিটি ভারত সরকারকে বাংলাদেশে বিদেশি শক্তির কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের অবস্থান আরও দৃঢ় করার তাগিদ দেয়া হয়েছে।
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরই শেষ হতে চলায় এর নবায়নকে দুই দেশের ‘অন্যতম অগ্রাধিকার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চুক্তি নবায়নের প্রস্তুতি হিসেবে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয় ২০২৩ সালের জুলাইয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে, যেখানে পশ্চিমবঙ্গ ও বিহারের প্রতিনিধিরাও রয়েছেন। তিস্তা চুক্তির বিষয়ে বলা হয়েছে, ভারত সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে এমন একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে পৌঁছাতে চায় যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। এছাড়া ভিসা কার্যক্রমকে সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে বর্ণনা করে কমিটি জানিয়েছে, নিরাপত্তার কারণে ভারতীয় কর্মীদের প্রত্যাহারে ভিসা কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বর্তমানে পাঁচটি কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার ভিসা দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই চিকিৎসা সংক্রান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর সুপারিশ করা হয়েছে।
ভারতের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে কমিটি পর্যবেক্ষণ দিয়েছে। ২০২৫ সালের ৫ ও ৬ই মার্চ ঢাকায় অনুষ্ঠিত ২৩তম এলওসি পর্যালোচনা বৈঠকে প্রাক্-বাস্তবায়ন পর্যায়ে থাকা ১২টি প্রকল্প বাতিল করা হয়েছে এবং বাস্তবায়নাধীন আটটি প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয়েছে। এছাড়া ২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কমিটি জানিয়েছে, ২০২৫ সালের ১৮ই মে পর্যন্ত ২ হাজার ৪৪৬টি হামলার তথ্য তাদের নজরে এসেছে। এ বিষয়ে ভারত সরকার কূটনৈতিক পর্যায়ে আলোচনা করেছে এবং নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার তাগিদ দেয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের শুল্কমুক্ত বাজারসুবিধা বজায় রাখতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আলোচনা দ্রুত শেষ করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। সবশেষে, ভারত-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরই শেষ হতে যাচ্ছে তা উল্লেখ করে প্রতিবেদনে এ চুক্তির নবায়নকে দুই দেশের ‘অন্যতম অগ্রাধিকার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।বলা হয়, চুক্তি নবায়নের প্রস্তুতি হিসেবে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয় ২০২৩ সালের জুলাইয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।
এ বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করেছে।কমিটির পর্যবেক্ষণ হল, সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ অব্যাহত থাকা প্রয়োজন।প্রতিবেদনে বলা হয় স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ভারতে অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা ভোগ করছে।তবে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পর এ সুবিধার অবসান ঘটতে পারে।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা সীমান্ত থেকে জব্দ করা ২৮টি ভারতীয় গরু উন্মুক্ত নিলামে বিক্রি করেছে…
এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্স দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী…
প্রতিটি সফল প্রতিষ্ঠানের আড়ালে একজন সিইও এবং অনেক সময় একজন 'চিফ এক্সকিউজ অফিসার' থাকেন। প্রতিষ্ঠানের…
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ খোকন মিয়াকে গ্রেপ্তার…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে…
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে…
This website uses cookies.