Header Premium (728×90)

ওমানে সাগরে পড়ে নিখোঁজ নোয়াখালীর প্রবাসী আবু ছায়েদ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিখোঁজ হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী আবু ছায়েদ। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পাটোয়ারীর হাট এলাকার কেলালী বাড়ির আবুল খায়েরের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘ দিন ধরে তিনি ওমানে কর্মরত ছিলেন।

আবু ছায়েদের স্ত্রী সানজিদা শারমিন রিপা জানান, ছুটির দিনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সমুদ্রের কিনারে থাকা পিচ্ছিল পাথরের ওপর থেকে পা পিছলে উত্তাল সাগরে পড়ে যান আবু ছায়েদ। এ সময় সঙ্গে থাকা অন্য প্রবাসীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে জরুরি সেবায় খবর দেন।

ঘটনার পর ওমান ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ আবু ছায়েদকে উদ্ধার করতে ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করছেন তার পরিবার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তার এই…

6 minutes ago

বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র…

24 minutes ago

স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি

স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি, জীবনের ব্যস্ততায় সব কিছু হারিয়ে গেলেও সেই মুহূর্তগুলোর অপেক্ষায় রয়েছি।

30 minutes ago

চট্টগ্রামের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কা

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী…

36 minutes ago

আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম

রাজধানীর আগারগাঁওয়ে ‘ভাইরাল মিজান’-এর ১০০ টাকার গরুর মাংস-ভাতের হোটেল আবারও উচ্ছেদ করেছে ডিএনসিসি। মঙ্গলবার দুপুরে…

49 minutes ago

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

7 hours ago

This website uses cookies.