জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতীয় জীবনে আরও ব্যাপকভাবে ধারণ ও প্রচারের লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব ধরনের সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগোটি উন্মোচন করেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জাতীয় কবির আদর্শ ও চেতনাকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার পাশাপাশি ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এই লোগো ব্যবহারের অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে এই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
This website uses cookies.