সচিবালয়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে চুরির ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ই জুন এবং ২৩শে জুলাই এই চুরির ঘটনাগুলো সংঘটিত হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একজন চোর মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলা থেকে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। হার্ডডিস্ক ছাড়াও কম্পিউটার থেকে প্রসেসর, র্যাম এবং প্রিন্টারসহ অফিসের বিভিন্ন মালামাল যেমন কাপ, পিরিচ ও ফ্লাক্স চুরি হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কীভাবে হার্ডডিস্কগুলো খুলে নিয়ে যাওয়া হলো, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় রোববার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জিডিতে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কক্ষের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। চুরির এই ঘটনার প্রেক্ষিতে খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
This website uses cookies.